Game

3 years ago

Euro Cup Qualifiers: নিষ্প্রভ এমবাপে!বাতিল তারকার গোলেই মুখরক্ষা ফ্রান্সের

Kylian mbappe
Kylian mbappe

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউরো কাপের গ্রুপ ‘বি’তে শীর্ষ স্থান পেলেও, প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-০ হেলায় হারানো ফ্রান্সকে আয়ারল্যান্ড ম্যাচে পাওয়া গেল না। পুরো ম্যাচে ফ্রান্সের স্টার প্লেয়ার কিলিয়ান এমবাপে প্রায় খুঁজেই পাওয়া গেল না। ২০১৮-য় রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের অন্যতম নায়ক হয়ে ওঠা বেঞ্জামিন পাভার্ডের করা এমমাত্র গোল জয় এনে দেয় ফ্রান্সকে।তবে শেষ মুহূর্তে গোলরক্ষক মাইক মেগনান না থাকলে ম্যাচটি ড্র হয়ে যেতে পারত।

বিশ্বকাপের পর অবসর নেন হুগো লরিস। তাঁর জায়গায় অধিনায়ক করা হয় এমবাপেকে। অধিনায়ক হিসাবে প্রথম ম্যাচে দু’টি গোল করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে যদিও গোল পেলেন না। নেদারল্যান্ডসকে প্রথম ম্যাচে ৪-০ গোলে হারানো ফ্রান্স, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে মাত্র একটি গোল দিয়েছে। খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে ফ্রান্সকে বাঁচান মেগনান।

আয়ারল্যান্ডের নাথান কলিন্সের শট বাঁচান মেগনান। শেষ মুহূর্তে সেই শট না বাঁচালে ম্যাচ জেতাই হত না ফ্রান্সের। গোলদাতা পাভার্ড বলেন, “আমার চোখে এই ম্যাচের সেরা মেগনান। ও যদি শেষ মুহূর্তে গোলটা না বাঁচাত তা হলে জিততেই পারতাম না আমরা।”

উল্লেখ্য, ইউরো কাপের গ্রুপ ‘বি’তে শীর্ষে ফ্রান্স। ২ ম্যাচে ৬ পয়েন্ট রয়েছে তাদের। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মিশর। একই পয়েন্ট গোল পার্থক্যে পিছিয়ে নেদারল্যান্ডস তৃতীয় স্থানে। আয়ারল্যান্ড এবং জিব্রালটর এখনও কোনও পয়েন্ট পায়নি। 

You might also like!