Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

2 weeks ago

India at Asian Games 2026: এশিয়ান গেমসে বাংলার প্রতিনিধি ৪ জন

Asian Games 2026
Asian Games 2026

 

কলকাতা, ১৪ সেপ্টেম্বর : ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি–নাগোয়ায় শুরু হচ্ছে এশিয়ান গেমস। ভারতের ৫০৮ জনের দল অংশ নেবে। এশিয়ার সর্ববৃহৎ এই ক্রীড়াযজ্ঞে মোট ১০ জন বাঙালি থাকলেও বাংলার প্রতিনিধি রয়েছে মাত্র ৪জন। বাংলার ক্রীড়াবিদ হিসেবে গেমসে মেয়েদের ক্রিকেটে আছেন রিচা ঘোষ। শিলিগুড়ির ২৩ বছরের রিচা ঘোষ গত বছর মেয়েদের ক্রিকেটে প্রথমবার বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। এই রিচাই বাংলা থেকে প্রতিনিধিত্ব করবেন এশিয়ান গেমসে।

রিচার মতো টেবল টেনিসে সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস গেমসে বাংলার মুখ। নৈহাটির সুতীর্থা হাংঝৌ এশিয়াডে ডাবলসে সুতীর্থার পার্টনার সিন্ড্রেলা দাস। বাঘাযতীনের ১৭ বছরের সিন্ড্রেলার এবারেই এশিয়াডে অভিষেক হচ্ছে। তিনিই ৫০৮ জনের ভারতীয় টিমের সর্বকনিষ্ঠ সদস্য। এরা দুজন ডাবলসে খেলার পাশাপাশি টিম ইভেন্টেও খেলবেন। তবে সিঙ্গলসে তাঁরা নেই।

রিচা, সতীর্থা, সিন্ড্রেলার মতোই বাংলার শেষ প্রতিনিধি হচ্ছেন মেয়েদের রাগবি সেভেন্স টিমের শিলিগুড়ির সন্ধ্যা রাই। গত এশিয়াডেও তিনি টিমে ছিলেন। কিন্তু টিম অষ্টম হয়েছিল। এ বার কলকাতা সাইয়ে তিনি প্রশিক্ষণ নিয়েছেন বিদেশি কোচের কাছে। বিদেশি প্রশিক্ষকের কাছে ট্রেনিং নিয়ে এই টিম যাচ্ছে এশিয়াডে পদক জয়ের লক্ষ্যে।

You might also like!