Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Former Zimbabwe Cricketer Heath Streak Passes Away:প্রয়াত জিম্বাবোয়ে ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক

Former Zimbabwe Cricketer Heath Streak Passes Away
Former Zimbabwe Cricketer Heath Streak Passes Away

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর  : প্রয়াত জিম্বাবোয়ের প্রাক্তন অলরাউন্ডার হিথ স্ট্রিক । রবিবার সকালে ৪৯ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।প্রসঙ্গত, দিন কয়েক আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়েছিল। খবরের সত্যতা যাচাই না করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য হিথের প্রাক্তন টিমমেট হেনরি ওলোঙ্গা প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। তবে রবিবার সকালে এই প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী একটি ফেসবুর পোস্ট করে মৃত্যুর খবর নিশ্চিত করলেন।

হিথ স্ট্রিকের স্ত্রী নাদিন স্ট্রিক লিখেছেন, 'আজ সকালেই আমার জীবনের ভালোবাসা এবং আমার সন্তানদের বাবা পরীদের দেশে চলে গেলেন। জীবনের শেষ কয়েকটা দিন তিনি পরিবার এবং পরিজনদের সঙ্গেই কাটাতে চেয়েছিলেন। ওঁকে শান্তি এবং ভালোবাসায় আমরা ভরিয়ে দিয়েছি। স্ট্রিকির আত্মার চিরশান্তি কামনা করি। আবারও আমি তোমাকে জড়িয়ে ধরব।' বিগত কয়েকবছর ধরেই হিথ স্ট্রিক ক্যানসারে ভুগছিলেন। সেকারণে দক্ষিণ আফ্রিকায় তাঁর চিকিৎসাও চলছিল।


You might also like!