Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Ajay Srimani: প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমানী

Ajay Srimani (File Picture)
Ajay Srimani (File Picture)

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর : প্রয়াত ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব অজয় শ্রীমানী। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কলকাতা ময়দানে।

জ্যোতিষ গুহর খুব কাছের মানুষ ছিলেন শ্রীমানী। ১৯৭২-১৯৭৪ সাল পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল সচিব ছিলেন। সেই সময় ইস্টবেঙ্গল সাফল্য পায়। ইস্টবেঙ্গলের স্বর্ণযুগও বলা হত সেই সময়কে। সেই স্বর্ণযুগেরই ফুটবল সচিব ছিলেন অজয় শ্রীমানি। পরবর্তী কালে ১৯৮০ সালে সুধীর কর্মকার, পিকে বন্দ্যোপাধ্যায়কে ফেরানো হয় ইস্টবেঙ্গলে। সেবারই মজিদ বিসকর, জামশেদ নাসিরি, মাহমুদ খাবাজিকে নেয় ইস্টবেঙ্গল।

লাল হলুদ তাঁকে আজীবন সদস্যপদ দেয়। অন্যদিকে তিনি মোহনবাগানের সদস্যপদ নবীকরণ করতেন। তাঁর প্রয়াণে ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে বলা হয়, ‘তাঁর প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাই।’

You might also like!