Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে চূড়ান্ত প্রস্তুতি দেশের সব স্টেডিয়ামে

ICC World Cup 2023
ICC World Cup 2023

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গিয়েছে। কোথাও স্টেডিয়াম সারানো হচ্ছে। কোথাও টিকিট ব্যবস্থার উন্নতি করা হচ্ছে। দেশজুড়ে সাজো সাজো রব। নতুন করে সেজে উঠছে ইডেনও।

ভারতের মোট ১০টি মাঠে বিশ্বকাপের মূল পর্বের ম্যাচ। আমেদাবাদ, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, চেন্নাই, লখনউ, পুনে, মুম্বই, বেঙ্গালুরু ও কলকাতায় ম্যাচ আছে। এছাড়া অনুশীলন ম্যাচ হবে গুয়াহাটি ও তিরুঅনন্তপুরমেও। জানা গিয়েছে, কলকাতার ইডেন গার্ডেন্সে সাজঘর নতুন করে সাজানো হচ্ছে। এছাড়া, গেট, শৌচাগার, সবই বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো শুরু করে দিয়েছে সিএবি।

হিমাচল প্রদেশের ধর্মশালার মাঠে আউটফিল্ড সাজানো হয়েছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফ্লাডলাইট পরিবর্তন করার কাজ চলছে। পাশাপাশি কর্পোরেট বক্সও উন্নতি করা হয়েছে। দিল্লির ফিরোজ শাহ কোটলার শৌচাগার ঠিক করা হচ্ছে। দর্শকদের নতুন চেয়ার বসানোর কাজও চলছে। টিকিট ব্যবস্থারও উন্নতি করা হচ্ছে। চিদাম্বরম স্টেডিয়ামে এলইডি লাইটও লাগানো হচ্ছে। লাল মাটির দুটি পিচও তৈরি করা হচ্ছে।

You might also like!