Game

2 years ago

Chris Woakes:জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটার হলেন ইংল্যান্ডের ক্রিস ওকস

Chris Woakes
Chris Woakes

 

লন্ডন : জুলাই মাসের আইসিসি’র পুরুষদের বিভাগে সেরার পুরস্কার জিতলেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস। আর মহিলা বিভাগে সেরার পুরস্কার পেলেন অ্যাশলে গার্ডনার। সম্প্রতি অ্যাসেজে পারফরম্যান্সের কারণেই ওকসের হাতে উঠেছে আইসিসি’র অ্যাওয়ার্ড।

অ্যাশেজের প্রথম দুই খেলেননি ক্রিস ওকস। তিন ম্যাচ খেলে ১৯টি উইকেট নিয়েছিলেন। জুলাইয়ে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হবার দৌড়ের তালিকায় ক্রিস ওকসের সঙ্গে ছিলেন স্বদেশি ওপেনার জ্যাক ক্রলি ও নেদারল্যান্ডসের বাস ডি লিড। এই দু’জনকে পেছনে ফেলে মাস সেরা হলেন ক্রিস ওকস। এদিকে অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গার্ডনার প্রথম খেলোয়াড় যিনি পুরুষ বা মহিলা ক্রিকেটার হিসেবে পরপর দুই মাসে আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতেছেন৷

You might also like!