Game

3 years ago

England -Pakistan : ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতল ইংল্যান্ড, পাকিস্তানের মাটিতেই বাবর আজ়মদের ধবলধোলাই বেন স্টোকসদের

England won the Test series by 3-0
England won the Test series by 3-0

 

করাচি, ২০ ডিসেম্বর : এতদিন নিজেদের মাটিতে রেকর্ডটা টিকিয়ে রেখেছিল পাকিস্তান। সেটা মুছে গেল আজ। ঘরের মাঠেই বাবর আজ়মদের ধবলধোলাই করলেন বেন স্টোকসরা। করাচি টেস্টে ৮ উইকেটে জয় পেতেই ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ় জিতল ইংল্যান্ড।এর আগে রাওয়ালপিন্ডি ও মুলতানে একইভাবে দাপট দেখায় বেন স্টোকসের দল।

১৭ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছে ইংল্যান্ড। প্রথম টেস্ট হয়েছিল রাওয়ালপিণ্ডিতে। যে পিচ নিয়ে প্রশ্ন ওঠে। আইসিসি পয়েন্টও কেটে নেয়। যদিও সেই খারাপ পিচ ইংল্যান্ডের কোনও অসুবিধা করতে পারেনি। সহজেই টেস্ট জিতে নিয়েছিলেন স্টোকসরা। মুলতানেও ফল পাল্টায়নি। প্রথম দিন থেকেই বল ঘুরছিল সেই পিচে। হ্যারি ব্রুকরা সেই পিচেও রান করলেন। ম্যাচ জিতলেন। বাকি ছিল শুধু করাচি। সিরিজ় জিতে যে মাঠে খেলতে নেমেছিল ইংল্যান্ড। ব্রুক শতরান করেন সেখানেও। তিনটি ম্যাচেই শতরান করেন ব্রুক। পাকিস্তানের বোলারদের নাস্তানাবুদ করেন বার বার। ম্যাচের সেরা এবং সিরিজ় সেরার পুরস্কার ব্রুকের দখলে।

করাচিতে এর আগে টস জিতে প্রথম ইনিংসে ৩০৪ রান করে পাকিস্তান। বিপরীতে হ্যারি ব্রুকের সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩৫৪ রান। দ্বিতীয় ইনিংসে অভিষিক্ত রেহান আহমেদের ইতিহাস গড়া বোলিংয়ে বেশিদূর এগোতে পারেনি পাকিস্তান। অভিষেকেই সবচেয়ে কম বয়সে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। তার ঘুর্ণির মায়াজালে পরে পাকিস্তান গুটিয়ে যায় ২১৬ রানেই, অন্যদিকে ইংল্যান্ডকে পায় ১৬৭ রানের লক্ষ্য। যা অনায়াসে পাড়ি দেয় সফরকারীরা।

এই সিরিজ ইংল্যান্ডের তরুণ প্রজন্ম তৈরি হওয়ার বার্তা দিল । জো রুটরা রান না পেলেও ব্রুকরা রান করে গেলেন। রান পেলেন বেন ফোকসও। বল হাতে উইকেট নিচ্ছেন রেহানরা। এদিকে, এমন শোচনীয় পরাজয়ের প্রশ্ন উঠছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নেতৃত্ব নিয়ে। গুঞ্জন আছে, শীঘ্রই তার জায়গা নতুন অধিনায়ক দেখা যেতে পারে পাকিস্তানের সাদা পোশাকে।

You might also like!