Game

3 years ago

Emiliano Martinez : বিশ্বকাপের পদক রক্ষা করতে বিপুল অর্থের একটি শিকারি কুকুর কিনেছেন মার্তিনেস

Emiliano Martinez
Emiliano Martinez

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব জয়ের পরে উৎসব সেরে আবার ইংল্যান্ডে ফিরে এসেছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেস। যদিও টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে অ্যাস্টন ভিলার ম্যাচে সুযোগ পাননি। তবে শিরোনাম জুড়ে আবার ও এই তরুন গোল রক্ষকের নাম উঠে আসছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপের পদক রক্ষা করতে বিরাট অর্থে একটি শিকারি কুকুরকে কিনেছেন মার্তিনেস। যেখানে তিনি থাকেন, সেই মিডল্যান্ডসে বিশ্বকাপের পদক এবং তাঁর পরিবারের পাহারার দায়িত্বে থাকবে সেই কুকুরটি। 

যে কুকুরটি মার্তিনেস কিনেছেন, তা বেলজিয়ান শেফার্ড গোত্রের। অতীতে আমেরিকার সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। কাজ করেছে ‘স্যাস’ সংস্থার সঙ্গেও। এই ধরনের কুকুরের ঘ্রাণশক্তি মারাত্মক। পাশাপাশি, কোনও রকম বিপদ দেখলে সঙ্গে সঙ্গে সতর্ক করে দিতে পারে। শত্রু দেখলে তাকে আক্রমণ করতেও জুড়ি নেই। মার্তিনেস যে কুকুরটি কিনেছেন, তার দাম ২০ হাজার পাউন্ড বা ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ টাকা। ওজন ৩০ কেজি। 

পশ্চিম মিডল্যান্ডসে থাকেন মার্তিনেস। ইংল্যান্ডের একটি সংস্থা থেকে তিনি কুকুরটিকে কিনেছেন। সাধারণত সেনাবাহিনীর হয়ে কাজ শেষ হয়ে গেলে ব্যক্তিগত ভাবে কেউ শিকারি কুকুরদের কিনতে পারেন। মার্তিনেসও সে ভাবেই কিনেছেন। প্রসঙ্গত, আর্সেনালের কোচ মিকেল আর্তেতা এবং ফ্রান্সের গোলকিপার হুগো লরিসের বাড়ি পাহারার দায়িত্বে এই ধরনের কুকুর রয়েছে। দুই প্রাক্তন ইংরেজ ফুটবলার অ্যাশলে কোল এবং জ্যাক উইলশেয়ারও এই সংস্থার থেকে কুকুর কিনেছেন।

You might also like!