Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

ISL:আইএসএলে আজ হায়দরাবাদের সামনে ইস্টবেঙ্গল, লক্ষ্য ৩ পয়েন্ট

East Bengal in front of Hyderabad today in ISL, target 3 points
East Bengal in front of Hyderabad today in ISL, target 3 points

 

কলকাতা, ৩০ সেপ্টেম্বর  : আইএসএলের প্রথম ম্যাচেই জামশেদপুর এফসির কাছে এক পয়েন্ট হারাতে হয়েছে। শেষ তিন বছরে আইএসএলের প্রথম ম্যাচ জিততে পারেনি ইস্টবেঙ্গল। শনিবার ইস্টবেঙ্গলের সামনে হায়দরাবাদ এফসি। এই হায়দ্রাবাদের সঙ্গে শেষ সাতটি সাক্ষাতে আবার জয় নেই। তাই এবার লাল-হলুদের কাছে হায়দ্রাবাদ কঠিন চ্যালেঞ্জ। তবে এই মরশুমে নতুন কোচ কার্লেস কুয়াদ্রাত আসা জাগাচ্ছেন।

কারণ,মরশুমের শুরুতে প্রত্যাশা জাগিয়ে ইস্টবেঙ্গল শুরু করেছে। তারা ডুরান্ড কাপে বেশ ভালো পারফর্ম করে রানার্স আপ হয়েছে। গ্রুপ পর্বে মোহনবাগানকেও হারিয়েছে। সন্দেহ নেই আইএসএল আরও কঠিন লড়াই। কোচ কুয়াদ্রাতও জানেন, তাঁর দলকে ঘিরে প্রত্যাশা অনেক বেড়েছে। এ বারের হায়দরাবাদ দল যদিও কিছুটা শক্তি হারিয়েছে। বিদেশিদের পাশাপাশি আকাশ মিশ্রর মতো ভারতীয় ফুটবলার দল ছেড়েছেন। সিভেরিও টোরো, বোরহাদের নিয়েছে ইস্টবেঙ্গল।

আজ ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে ভাবাচ্ছে স্ট্রাইকারদের অফ ফর্ম। সিভেরিও, ক্লেটনরা ফর্মের ধারে কাছে নেই। এরই মধ্যে রয়েছে রক্ষণ সমস্যা।

কোচ কুয়াদ্রাত বলেন, ‘জামশেদপুর ম্যাচে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছি। তবে আমি অজুহাত দিতে চাই না। তবে সব ভুলভ্রান্তি ভুলে আজ তিন পয়েন্ট পেতে চাই। একটা জয়ই বদলে দিতে পারে সব কিছু।'


You might also like!