Game

3 years ago

Pakistan Sports : পাকিস্তান ছেড়ে পালালেন বিদেশি কোচ! কেন জানেন?

Siegfried Akman
Siegfried Akman

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নেদারল্যান্ডসের বাসিন্দা সিগফ্রেড আকমান , তিনি পাকিস্তানের হকি কোচের দায়িত্বে ছিলেন। আকমান এক রকম বিরক্ত হয়েই এবার পাকিশ্তান ছেড়ে নিজের দেশে রওনা দিলেন। তার অভিযোগ তিনি ৮ মাস বেতন পাননি , তাই ফিরে যাচ্ছেন নিজের দেশে। 

পাকিস্তান হকি ফেডারেশনের এক আধিকারিক জানিয়েছেন, শুধু বেতন না পাওয়া নয়, সংস্থার কর্মকর্তাদের নিয়েও বিরক্ত ছিলেন আকমান। দল পরিচালনার ক্ষেত্রে কর্তারা বার বার নাক গলাতেন। স্বাধীনতা পেতেন না আকমান। সূত্রের খবর, পাকিস্তান হকি ফেডারেশনের কাছ থেকে নিজের বকেয়া বেতন পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলেন আকমান। কিন্তু গত ৮ মাস ধরে তিনি বেতন পাননি। তাই তিনি এই সিদ্ধান্ত নেন।  

পাকিস্তান হকি ফেডারেশন চালাতে টাকা দেয় পাকিস্তান স্পোর্টস বোর্ড। কোচ থেকে শুরু করে খেলোয়াড়দের বেতন সেখান থেকেই দেওয়া হয়। কিন্তু বোর্ড দীর্ঘ দিন টাকা দেয়নি।তবে পাকিস্তান হকি ফেডারেশনের আর এক আধিকারিক জানিয়েছেন, সামনে হকির কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা না থাকায় দেশে ফিরে গিয়েছেন আকমান। তার সঙ্গে বেতন না পাওয়ার কোনও সম্পর্ক নেই। 

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে পাকিস্তান হকি ফেডারেশন আর্থিক সমস্যায় রয়েছে। এই বিষয়ে হকি খেলোয়াড়রাও অভিযোগ করেছেন। দেশে ফিরে যাওয়ার আগে সংস্থার কর্তাদের কাছে অভিযোগ করেছেন আকমান। 

You might also like!