Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Asian Games 2023: মায়ানমারের বিরুদ্ধে ড্র, শেষ ষোলোয় ভারতকে খেলতে হতে পারে সৌদি আরবের সঙ্গে

Asian Games 2023
Asian Games 2023

 

হানঝাউ, ২৫ সেপ্টেম্বর : এশিয়ান গেমসে পুরুষদের ফুটবলে প্রথমের শুরুটা ছিল হতাশাজনক। চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচ ১-৫ ব্যবধানে হার। তারপর টিকে থাকতে হলে বাংলাদেশের বিরুদ্ধে জিততেই হত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ ব্যবধানে হারায় ভারত। তৃতীয় ম্যাচে মায়ানমারের বিরুদ্ধে ড্র করলেই নকআউটে জায়গা করে নিত ভারত। ব্লু টাইগার্সদের কাছে সুযোগ ছিল জিতেই নকআউটে যাওয়ার। সুনীল ছেত্রীর গোলে এগিয়েও জিততে পারল না ভারতীয় দল। শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল অমিমাংসিত।

মায়ানমারের বিরুদ্ধে ম্যাচের ২৩ মিনিটে সুনীল ছেত্রীর পেনাল্টি গোলে এগিয়ে যায় ভারত। প্রত্যাশা ছিল জয়ের। এগিয়ে থেকেই বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধেও গোল ধরে রাখার ক্ষেত্রে অনেকাংশে সফল ছিল ভারত। তবে ভারতীয় রক্ষণের প্রতিরোধ ভাঙে ৭৪ মিনিটে। সমতা ফেরায় মায়ানমার। ইগর স্টিমাচ বেশ কিছু পরিবর্তন করলেও আর গোল আসেনি। তাতে অবশ্য ভারতের নকআউট আটকায়নি। শেষ ষোলোয় সৌদি আরবের বিরুদ্ধে খেলতে হতে পারে ভারতীয় ফুটবল দলকে।

You might also like!