Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

IPL 2024 : ২ কোটির স্পিনারের খেলা নিয়ে সংশয়! চিন্তার মেঘ কলকাতা শিবিরে

Team KKR (File Picture)
Team KKR (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের হয়ে খেলাকে গুরুত্ব না দিয়ে ব্যক্তিগত স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য তিন আফগান ক্রিকেটার মুজিব উর রহমান , নবীন উল হক  এবং ফজলহক ফারুকিকে  বড় সড় শাস্তি দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

২০২৪ সালের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে না তাঁদের। আগামী ২ বছর কোনও ধরনের টি-টোয়েন্টি লিগে অংশ নিতে পারবেন না তাঁরা। আফগান ক্রিকেট বোর্ড এই ত্রয়ীকে এনওসি দেবে না বলে স্থির করেছে। 

এদিকে মুজিবকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় চাপে পড়ে গেল কলকাতা নাইট রাইডার্স। সুনীল নারিনের ব্যাক আপ হিসেবে আফগান স্পিনার মুজিব উর রহমানকে নেওয়া হয়েছিল এবারের নিলামে। মুজিব যদি সত্যিই খেলতে না পারেন, তাহলে তাঁর বিকল্প কে হবেন নাইট রাইডার্সে? মুজিবকে নিলামে ২ কোটি টাকার বিনিময়ে কিনেছিল কেকেআর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিন আফগান ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি লিগে নিষিদ্ধ ঘোষণা করায় সমস্যা বাড়ল কেকেআর শিবিরে, একথা বলাই বাহুল্য। 

নবীন উল হক আবার লখনউ সুপার জায়ান্টসের প্লেয়ার। গতবারের আইপিএলে খেলার মধ্যেই বিরাট কোহলির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নবীন। তার জের চলে বহুদিন। অন্যদিকে ফজলহক ফারুকিকে রিটেইন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দুই ফ্র্যাঞ্চাইজিও কিন্তু সমস্যায় পড়বে আফগান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের ফলে। 

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই তিন ক্রিকেটার আফগান ক্রিকেট বোর্ডের নব্য চুক্তিতে সই করতে চাননি। তার উপরে ফ্র্যাঞ্চাইজি লিগে তাঁদের খেলতে দেওয়ার জন্য অনুমতি চেয়েছিলেন বোর্ডের কাছে। আফগান ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেছেন, ”ওরা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে চেয়েছিল। কেন্দ্রীয় চুক্তিতে সই করতে রাজি নয়। দেশের হয়ে না খেলে ব্যক্তিগত বাণিজ্যিক স্বার্থ দেখাই ওদের আসল উদ্দেশ্য। রিলিজ চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করল।”

You might also like!