Game

3 years ago

Virat Kohli:আইপিএল-এ কোহলির অন্যরকম সেঞ্চুরি, বিশেষ কৃতিত্ব বিরাটের

Different century of Virat Kohli
Different century of Virat Kohli

 

বেঙ্গালুরু, ২৪ এপ্রিল: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অন্যরকম শতক করলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ক্রিকেটার তৃতীয় ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ ধরার নজির গড়েছেন। তার আগে ১০০ ক্যাচ ধরেছেন সুরেশ রায়না ও কাইরন পোলার্ড। চিন্নাস্বামীতে রবিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে শূন্য রানে কোহলি আউট হলেও ফিল্ডিংয়ে অনবদ্য মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। আরসিবির প্রথম এবং আইপিএলের ইতিহাসে তৃতীয় ফিল্ডার হিসেবে ১০০ ক্যাচ ধরার নজির গড়েন কোহলি।

রাজস্থানের ইনিংসে ডেভিড উইলির বলে দেবদূত পাডিকালের ক্যাচ ধরা মাত্রই বিরাট আইপিএলে ১০০ ক্যাচের মাইলফলস স্পর্শ করেন। প্রতিযোগিতাটির ২৩০ ম্যাচে কোহলির মোট ক্যাচসংখ্যা এখন ১০১। উইকেটকিপারদের বাদ দিলে এই মুহূর্তে আইপিএলে তৃতীয় সর্বোচ্চ ক্যাচ ধরার কৃতিত্ব রয়েছে কোহলির দখলে। আইপিএলের ইতিহাসে উইকেটকিপার ছাড়া সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড সুরেশ রায়নার দখলে। ২০৫ ম্যাচে তিনি ধরেছেন ১০৯ ক্যাচ। পোলার্ড ১৮৯ ম্যাচে মাঠে নেমে ধরেছেন ১০৩ ক্যাচ। অর্থাৎ তাকে ছাড়িয়ে কোহলি খুব তাড়াতাড়িই দ্বিতীয় স্থানে উঠে আসতে পারেন কোহলি। ছাড়িয়ে যেতে পারেন রায়নাকেও।


You might also like!