Breaking News

 

Game

2 years ago

Di Maria:ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মিলান, কষ্টার্জিত জয় ডি মারিয়াদের

Di Maria
Di Maria

 

মিলান, ১৫ মার্চ :বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে রাউন্ড সিক্সটিনের দ্বিতীয় লেগে স্লাভিয়াকে ৩-১ গোলে হারাল মিলান। এরফলে দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে জিতে পরের রাউন্ডে চলে গেল ইতালির জায়ান্ট মিলান।

অন্যদিকে প্রথম লেগে ২-২ গোলে ড্র করাছিল বেনফিকা। দ্বিতীয় লেগে বাঁচা-মরার ম্যাচে রেঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছে বেনফিকা।

ঘরের মাঠে ৪-২ ব্যবধানে জয়ের ফলে প্রতিপক্ষের মাঠে নিশ্চিন্তে ছিল মিলান। ম্যাচে তারা আধিপত্য নিয়েই খেলেছে। ১২টি শট নিয়ে ৬টিই গোলমুখে রেখেছিল তারা। অন্যদিকে ৮টি শট নিয়ে মাত্র ২টি গোলমুখে রেখেছিল স্লাভিয়া।

অন্যদিকে বিপক্ষের মাঠে এদিন বল দখলে কিছুটা পিছিয়ে ছিল ডি মারিয়ারা। তবে আক্রমন দুদলেরই ছিল সমান সমান। রেঞ্জার্স গোলে ১২টি শট নিয়ে ৩টি গোলমুখে রেখেছিল। আর বেনফিকা ১৩টি শট নিয়ে ৪টি গোলমুখে রেখেছিল। প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি।


You might also like!