Game

2 years ago

T20 series:টি-টোয়েন্টি সিরিজ হারলেও উজ্জ্বল তিলক

Despite losing the T20 series, Ujjal Tilak shines
Despite losing the T20 series, Ujjal Tilak shines

 

ফ্লোরিডা, ১৪ আগস্ট :ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারত টি-টোয়েন্টি সিরিজ হারলেও উজ্জ্বল ছিলেন তিলক ভার্মা। ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তিলকের। সিরিজে প্রথমটি-টোয়েন্টির ম্যাচ থেকেই নজর কেড়েছেন তিলক। দেখা গেছে , ভারতীয় দলের পুরো ব্যাটিং লাইন আপ ব্যর্থ হলেও উজ্জ্বল থেকেছেন তিলক। এই সিরিজে কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। এই সিরিজে সর্বাধিক রান তারই। ৫ ম্যাচে ১৭৩ রান করেছেন। একটি অর্ধশতরান। শুধু ব্যাটেই নয়, বোলিংও নিজের দক্ষতা দেখিয়েছেন তিলক। শেষ ম্যাচ অর্থাৎ পঞ্চম ম্যাচে কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক উইকেটও নিয়েছেন। ভারত সিরিজ হারলেও তিলকই বড় পাওনা।

ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তার এই সাফল্য এশিয়া কাপের দলে তাঁকে নেওয়ার কথা চলছে। বোলিংয়ের কারণে তিলক এশিয়া কাপের আরও জোর দাবিদার।


You might also like!