Game

2 years ago

Ousmane Dembele:৫৯৬ কোটি টাকায় পিএসজিতে পাড়ি দিলেন দেম্বেলে

Ousmane Dembele
Ousmane Dembele

 

বার্সেলোনা, ৪ আগস্ট : কিছু দিন আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ জানিয়েছিলেন পিএসজিতে যাচ্ছেন উসমান দেম্বেলে।জাভির কথাটাই ঠিক হলো। ৫০ মিলিয়ন ইউরোতে প্যারিসে গেলেন দেম্বেলে।

পাঁচ বছরের চুক্তিতে এই উইঙ্গারকে টানছে লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। দেম্বেলে আনুষ্ঠানিকভাবে পিএসজির সঙ্গে চুক্তি সারবেন দুই একদিনের মধ্যে। আজ শুক্রবার (৪ আগস্ট) হবে তার মেডিকেল। বৃহস্পতিবার রাতে এ খবর জানিয়েছেন, দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সূত্র ফ্র্যাব্রিজিও রোমানো।

বার্সা কোচ জাভি বলেছেন, ''সরাসরি দেম্বেলে জানিয়েছিল ক্লাব ছাড়তে চায়। পিএসজি থেকে তার কাছে প্রস্তাব আছে। আমাদের এ নিয়ে কিছুই করার নেই। এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।''

You might also like!