Game

3 years ago

Mahendra Singh Dhoni : চলতি আইপিএল আমার ক্রিকেট জীবনের শেষ আইপিএল: ধোনি

Mahendra Singh Dhoni
Mahendra Singh Dhoni

 

চেন্নাই, ২২ এপ্রিল: ভারতীয় প্রিমিয়ার লিগে(আইপিএল) আর খেলতে যাবে না মহেন্দ্র সিং ধোনিকে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে শুক্রবার আইপিএল-এ বড় ব্যবধানে জয় পেয়েছিল চেন্নাই সুপার কিংস।


সেই ম্যাচে জয়ের পর চেন্নাই অধিনায়ক ঘোষণা করলেন তাঁর জীবনের আর একটি বড় সিদ্ধান্ত। মাহি ঘোষণা করেছেন চলতি আইপিএল-এর পরই ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবেন ভারতের প্রাক্তন জাতীয় বিশ্বকাপ জয়ী অধিনায়ক।


উল্লেখ্য, গত ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে চেন্নাই-এর দুই ওপেনারের মধ্যে ডেভিড কনওয়ে ৫৭ বলে অপরাজিত ৭৭ এবং ঋতুরাজ গায়কোয়াড ৩৫ এই দুই ব্যাটসম্যানই দলকে জয়ের দোরগড়ায় পৌঁছ দেন। দলের এই সাফল্যের জন্য প্রত্যেক সাপোর্টারকে ধন্যবাদও জানান মাহি। এবং তারপরই তিনি বলেন, অনেক ভেবেই আমি ক্রিকেটকে চিরতরে বিদায় জানাবার সিদ্ধান্ত নিয়েছি।

You might also like!