Game

3 years ago

Cristiano Ronaldo scored a brace : রোনাল্ডোর জোড়া গোল , বিপক্ষকে হেলায় হারাল সৌদির ক্লাব

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দারুন ছন্দে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মঙ্গলবার রাতে আল নাসের ৫-০ গোলে জেতে। দু’টি গোল করেন রোনাল্ডো। অন্য দিকে ড্র হয়ে যায় চেলসি বনাম লিভারপুলের ম্যাচ।প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। দ্বিতীয়ার্ধে বিপক্ষের উপর আরো চাপ বাড়াতে থাকে রোনাল্ডো ও তার টিম। 

একের পর এক গোল করতে থাকেন রোনাল্ডোরা। আল নাসেরের হয়ে দু’টি গোল করেন অ্যান্ডারসন টালিস্কা। এ ছাড়াও একটি গোল করেন আয়মান ইয়াহা। এই ম্যাচটি জিতে লিগে দ্বিতীয় স্থানে আল নাসের। প্রথম স্থানে থাকা ইতিহাদ জেড্ডাহ শীর্ষে রয়েছে ৫৩ পয়েন্ট নিয়ে। এক পয়েন্ট কম রয়েছে রোনাল্ডোদের। 

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল এবং চেলসি ম্যাচে কোনও গোল হয়নি। চেলসি একটি গোল করলেও ভারের মাধ্যমে তা বাতিল হয়। অন্যদিকে অ্যাস্টন ভিলা হারিয়ে দিয়েছে লেস্টার সিটিকে। ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবার রাতে খেলতে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা খেলবে ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে। অন্য ম্যাচে নিউক্যাসেল খেলবে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে।

You might also like!