Game

3 years ago

Cristiano Ronaldo expelled : ঘোর সঙ্কটে ক্রিস্টিয়ানো রোনালদো, বহিষ্কৃত হতে পারেন সৌদি থেকে

Cristiano Ronaldo (File Picture)
Cristiano Ronaldo (File Picture)

 

সৌদি আরব, ২০ এপ্রিল : ঘোর সঙ্কটে ক্রিস্টিয়ান রোনালদো। বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তাঁর। দর্শকদের পুরুষাঙ্গ দেখিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করার অভিযোগ তাঁর বিরুদ্ধে। বড় শাস্তির মুখে পড়তে হতে পারে এই পর্তুগিজ তারকাকে। আর এই কারণেই রোনালদোকে সৌদি আরব ছাড়তে হতে পারে!

ঘটনাটি ঘটেছে আল নাসের বনাম আল হিলাল ম্যাচে। কিন্তু কেন এমন আচরণ করলেন সিআরসেভেন? ম্যাচ শুরুর আগে লিওনেল মেসির নামে জয়ধ্বনি শুনেই নাকি ক্ষেপে যান পর্তুগিজ তারকা।

যদিও তার পাশেই দাঁড়াচ্ছে ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের দাবি, রোনালদোর কুঁচকিতে চোট থাকার জন্যই সেখানে হাত দিয়েছিলেন। সমর্থকরা অন্য কিছু ভাবতেই পারে। কোনও সমর্থককে অপমানিত করার জন্য তিনি এটা করেননি।

তবে রোনালদোর এমন আচরণ সৌদি আরবের ফুটবলে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছে। সৌদির মতো রক্ষণশীল দেশে তাঁর এমন অশালীন আচরণ রক্ষণশীল সৌদি আরবের অনেকে মানতে পারছেন না। তাঁকে দেশটি থেকে বের করে দেওয়ারও দাবি তুলছেন অনেকে।


You might also like!