Game

3 years ago

Rishabh Pant: হাঁটুতে সফল অস্ত্রোপচার হল ক্রিকেটার ঋষভ পন্থের

Rishab Pant
Rishab Pant

 

মুম্বই, ৭ জানুয়ারি: হাঁটুতে সফল অস্ত্রোপচার হল ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের। গাড়ি দুর্ঘটনায় তিনি মারাত্মনকভাবে জখম হয়েছিলেন। এদিন হাসপাতালে সফল হাঁটু অস্ত্রোপচারের পর তিনি সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

গত ৩০ ডিসেম্বর হরিদ্বার জেলার রুরকির কাছে গাড়ি দুর্ঘটনায় পন্থ একাধিক আঘাত পেয়েছিলেন। বিসিসিআই জানিয়েছে, "শুক্রবার ঋষভ পন্তের হাঁটুর লিগামেন্টের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি পর্যবেক্ষণে থাকবেন। পরবর্তী পদক্ষেপ এবং পুনর্বাসনের বিষয়ে ডাঃ দীনেশ পাদ্রিওয়ালা পরামর্শ দেবেন এবং বিসিসিআই ক্রীড়া বিজ্ঞান ও মেডিসিন টিম দেখভাল করবেন।"

প্রসঙ্গত, বর্তমানে আন্ধেরি পশ্চিমের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালের সেন্টার ফর স্পোর্টস মেডিসিনের প্রধান এবং আর্থ্রোস্কোপি ও শোল্ডার সার্ভিসের পরিচালক ডাঃ পাদ্রিওয়ালার তত্ত্বাবধানে রয়েছেন।

You might also like!