Breaking News

 

Game

2 years ago

Champions League quarter final:শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র

Champions League quarter final
Champions League quarter final

 

নিয়ন, ১৫ মার্চ : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচ শেষ হয়েছে। ৮টি দল নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। দেখে নেয়া যাক, কোন দেশ থেকে কয়টি দল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

এই ৮ দলের মধ্যে সবচেয়ে বেশি দল রয়েছে স্পেন থেকে। অ্যাতলেটিকো মাদ্রিদের পাশাপাশি শেষ আটে জায়গা পেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

এদিকে জার্মানি ও ইংল্যান্ড থেকে দুইটি করে দল জায়গা করে নিয়েছে শেষ আটে। জার্মানি থেকে বায়ার্ন ও ডর্টমুন্ড, এবং ইংল্যান্ড থেকে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর ফ্রান্স থেকে পিএসজি কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে। গত আসরের চ্যাম্পিয়ন্স লিগে দারুণ পারফর্ম করেছিল ইতালিয়ান ক্লাবগুলো। তবে এবার একটিও ইতালির ক্লাব কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারেনি।

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে উয়েফা-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস লিগের কোয়াটার ফাইনালে ড্র। শেষ আটে সব দলই বেশ শক্তিশালী। কোয়ার্টার ফাইনালে কোন দল কার মুখোমুখি হবে সেটাই দেখার। তবে কোয়ার্টার ফাইনালে প্রতিটি দল শক্তিশালী হওয়ায় প্রতিটি ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।


You might also like!