Game

3 years ago

Arjun Tendulkar and Brett Lee :শচীনের ছেলেকে ব্রেট লি জোরে বল করার মন্ত্র দিলেন

Brett Lee and Arjun Tendulka
Brett Lee and Arjun Tendulka

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শচীন পুত্র অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লি (Brett Lee)। গত ১৬ এপ্রিল কলকাতার বিরুদ্ধে আইপিএলে (IPL 2023) অভিষেক হয়েছে ২৩ বছরের অর্জুনের। তারপর মাত্র দুটি ম্যাচ খেলেছেন।

আজ মঙ্গলবার গুজরাতের বিপক্ষে নামবে রোহিতের মুম্বই। এই ম্যাচে অর্জুন সুযোগ পাবে কিনা সেটিও নিশ্চিত নয়। যদিও গত দুটি ম্যাচে অর্জুন বোলিং ওপেন করেছিলেন। প্রথম খেলায় দুই ওভার বোলিং করে ১৭ রান দিয়ে কোনও উইকেট পাননি। শেষ ম্যাচে উইকেট পেলেও এক ওভারে ৩১ রান দিয়ে চূড়ান্ত সমালোচিত হয়েছেন।

তার চেয়েও বড় কথা অর্জুনের বলের গতিবেগ নিয়েও উপহাস চলছে। বলা হচ্ছে প্রাক্তন স্পিনার শাহিদ আফ্রিদির থেকেও ধীরে বল করেন শচীন পুত্র।

এই সমালোচনায় বিস্তর রেগেছেন ব্রেট লি। তিনি জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, যে ছেলেটি মাত্র দুদিন আগে আই পি এলে প্রথম ম্যাচ খেলেছে তাঁকে নিয়ে এমন কথা বলা সাজে না।

ব্রেট লি আরও বলেন সে যতই তারকা পুত্র হোক না কেন তাঁকেও খেলায় থিতু হওয়ার সময় দিতে হবে। আমার মনে হয় অর্জুন ১৪০ কিমি বেগে বল করতে সক্ষম।

নামী প্রাক্তন পেসারের ধারণা, অর্জুনের বলে শুধু পেসটাই নেই, না হলে হতে ভাল সুইং আছে। ভাল ইয়র্কার রাখতে পারে। আমার বেশ ভাল লেগেছে ওর বোলিং।

অর্জুনের এই অসময়ে যোগ্য অভিভাবকের মতো পাশে থেকেছেন লি। তিনি নিজেও বহুবার শচীনকে স্রেফ পেস বোলিং দিয়ে পরাস্ত করেছেন। ব্রেট লি পরামর্শ (advice) দিয়েছেন অর্জুনকে। বলেছেন, কে কী বাইরে থেকে তোমার সমালোচনা করল তাতে কিছু যায় আসে না। কিছু কথা উপেক্ষা করতে শেখো। নিজের কাজের বিষয়ে সতর্ক থেকে বোলিং চালিয়ে যাও।

পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাম কুরান ও হরপ্রিত সিং খুব মেরেছেন অর্জুনের বলে। এক ওভারে দেন ৩১ রান। সেই নিয়ে ব্রেট লি জানান ডেথ ওভারে বোলিং করতে এলে এরকম মার খেতেই পারে। কিন্তু দেখতে হবে বলের মধ্যে নিয়ন্ত্রণ আছে কিনা। আর মুম্বই দল অর্জুনকে যোগ্য মনে করেছে বলেই শেষ ওভারে বল দিয়েছে। তাই এই নিয়ে বেশি মাথা না ঘামানোই ভাল।


You might also like!