Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Ashes 2nd Test 2023 : বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়ার বড় লিড, ইংল্যান্ড ব‍্যাকফুটে

Ashes 2nd Test 2023 (Collected)
Ashes 2nd Test 2023 (Collected)

 

লন্ডন, ১ জুলাই : দ্বিতীয় দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলেই অধিনায়ক বেন স্টোকসকে ফিরিয়ে দিলেন মিচেল স্টার্ক। পরে দারুণ বোলিংয়ে তা সঙ্গত দিলেন বাকিরা। ৪৬ রানে ইংল্যান্ডের শেষ ৬ উইকেট নিয়ে ৯১ রানে লিড পেল অস্ট্রেলিয়া।

অ্যাশেজ সিরিজের লর্ডস টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনেই ইংল্যান্ডকে ৩২৫ রানে গুটিয়ে দিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ১৩০ রান করেছে অজিরা।

তৃতীয় সেশনের মাঝামাঝি সময় বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সব মিলিয়ে ২২১ রানে এগিয়ে প্যাট কামিন্সের দল। অস্ট্রেলিয়াকে বড় পুঁজির পথে এগিয়ে নিচ্ছেন খাওয়াজা। ১০ চারে ৫৮ রানে খেলছেন তিনি। উইকেটে তার সঙ্গী প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভেন স্মিথ।


You might also like!