Breaking News

 

Game

2 years ago

Mehuli Ghosh: গোয়ার ন্যাশনাল গেমসে সাফল্য পাওয়া বাংলার মেহুলি ঘোষ দোহা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছেন

Bengal's Mehuli Ghosh, who achieved success in the Goa National Games
Bengal's Mehuli Ghosh, who achieved success in the Goa National Games

 

পানাজি, ৯ নভেম্বর: গোয়ার ৩৭তম ন্যাশনাল গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা পাওয়া বাংলার মেহুলি ঘোষ দোহা বিশ্বকাপে খেলতে নামবেন। আগামী ১৮ নভেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হবে। ডিসেম্বর ন্যাশনালের ট্রায়ালেও দেখা যাবে তাঁকে। এ নিয়ে মেহুলি বলেছেন, ''আমি নিজের ফিটনেস আরও উন্নতি করতে চাই। শরীর নিয়ে সচেতন হতে চাই আরও। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভাল ফল করা আমার লক্ষ্য।''

উল্লেখ্য এর আগে, বাকুতে শ্যুটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত সাফল্য পেয়েছিল ভারত। এই শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলার মেহুলি। এই সাফল্যের সুবাদে আসন্ন প্যারিস অলিম্পিক্সে ছাড়পত্র পেয়েছেন এই বঙ্গতনয়া।

You might also like!