Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

Virat Kohli: ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বিচ ভলি খেলায় মাতোয়ারা বিরাট! ছবি তুললেন ঈশান কিশন

Virat is playing Beach Volleyball (File Picture)
Virat is playing Beach Volleyball (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ছবি, যাতে দেখা গেল বিচ ভলি বল খেলছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উপস্থিত ভারতীয় দল। তিন ধরনের ক্রিকেট খেলার জন্য সেখানে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলিরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ় ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে খেলবে ভারত। দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে তারা।

টেস্ট এবং এক দিনের দল ঘোষণা করেছে ভারত। সেই দলের অনেকেই আগে পৌঁছে গিয়েছিলেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। সেই দলে ছিলেন বাংলার মুকেশ কুমার। বাকি দলও পৌঁছে গিয়েছে সেখানে। সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের ক্রিকেটারেরা বিচ ভলি বল খেলছেন। সেই সব ছবি তুলেছেন ঈশান কিশন। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য আপাতত ছুটিতে ভারতীয় দলের ক্রিকেটারেরা। দু’দিন ছুটি কাটিয়ে তার পর অনুশীলন শুরু করবেন তাঁরা।

You might also like!