Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

ICC WC 2023 : বিশ্বকাপের আগে দুঃসংবাদ নিউজিল্যান্ড শিবিরে

Tim Southee (File Picture)
Tim Southee (File Picture)

 

লন্ডন, ১৬ সেপ্টেম্বর : হাতে আছে আর মাত্র ২০টা দিন। এরপরেই শুরু হবে একদিনের বিশ্বকাপ। এমন সময় মারাত্মক ইনজুরিতে পড়লেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ পেসার টিম সাউদি। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দিনরাত্রি ম্যাচে লর্ডসে সিরিজের চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-নিউজিল্যান্ড।

ওই ম্যাচ ফিল্ডিং করার সময় ক্যাচ ধরতে গিয়ে বৃদ্ধা আঙ্গুলে চোট পান সাউদি। কিছুক্ষণ পর অস্বস্তিবোধ করলে টিম মেডিকেল বিভাগের সহায়তায় মাঠ ছাড়েন সাউদি। মাত্র ৪ ওভার বল করেছেন। সাউদির বদলি হয়ে মাঠে নামেন ট্রেন্ট বোল্ট।

সাউদির এই ইনজুরির ধরন সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট। সবশেষ তথ্য অনুযায়ী, তার বৃদ্ধা আঙ্গুলের স্ক্যান করা হয়েছে। তার ইনজুরি কতটা মারাত্মক এবং মাঠে ফিরতে কতদিন সময় লাগবে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণ শেষে জানা যাবে সে তথ্য।

You might also like!