Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

2 years ago

National team head coach:আগামীকাল জাতীয় দলের হেড কোচ ঘোষণা, নির্বাচক প্রধানের দৌড়ে কে এগিয়ে

Indian Cricket Board Men's Team Selection
Indian Cricket Board Men's Team Selection

 

মুম্বই,২৯ জুন : ভারতীয় ক্রিকেট বোর্ডের পুরুষদের দল নির্বাচন কমিটিতে এখনও একটি জায়গা খালি। চেতন শর্মাকে বহিষ্কার করার পর সে জায়গায় অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছেন শিবসুন্দর দাস। স্থায়ী চেয়ারম্যান নেওয়ার জন্য কিছুদিন আগে বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় বোর্ড। অনেকেই আবেদন করেছিলেন এই পদে। নির্বাচক হওয়ার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে প্রাক্তন অলরাউন্ডার অজিত আগরকর।

তেমনই আগামীকাল ভারতের সিনিয়র মহিলা দলের হেড কোচও ঘোষণা হবে। গত ডিসেম্বরে মহিলা দলের হেড কোচের পদ থেকে বহিষ্কার করা হয়েছে রমেশ পওয়ারকে। রমেশের জায়গায় এই দায়িত্ব সামলাচ্ছেন ব্যাটিং কোচ হৃষিকেষ কানিতকর। এবার আগামীকাল হেড কোচ বেছে নেওয়া হবে। আবেদনকারীদের মধ্যে থেকে যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন অমল মুজুমদার, তুষার আরোঠে। সূত্রের খবর, ইংল্যান্ডের জন লুইসও আবেদন করেছেন মহিলা দলের হেড কোচের পদের জন্য। যারা সাক্ষাৎকার নেবেন সেই কমিটিতে রয়েছেন অশোক মলহোত্রা, যতীন পরাঞ্জপে এবং সুলক্ষণা নায়েক। এরাই শুক্রবার ইন্টারভিউয়ের পর নতুন কোচ বেছে নেবেন।

You might also like!