Game

3 years ago

M S Dhoni Leaves Chennai : ক্ষুব্ধ ধোনি! ছেড়তে পারেন চেন্নাইয়ের নেতৃত্ব

M S Dhoni
M S Dhoni

 

চেন্নাই, ৪ এপ্রিল : প্রথম ম্যাচে হারের পর রবিবার ঘরের মাঠে খেলতে নেমে জয় পেয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে রানের পাহাড়ে চড়া চেন্নাই জয় পায় ১২ রানে। তবে এমন জয়েও খুশি হতে পারেননি চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বোলারদের অতিরিক্ত রান খরচায় বিরক্ত চেন্নাই অধিনায়ক। টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সংগ্রহ করে ২১৭ রান। জবাবে ২০৫ রানে থামে লখনৌ। চেন্নাইয়ের বোলাররা এই ম্যাচে অতিরিক্ত রানই দেয় ১৮টি! যার মধ্যে তিনটি নো বল ও ওয়াইড থেকে আসে ১৩ রান। অতিরিক্ত খাতে এত বেশি রান খরচের বিষয়টি মেনে নিতে পারছেন না চেন্নাইয়ের অধিনায়ক ধোনি। এই রানগুলো কম দিলে জয়ের ব্যবধান আরও বড় হতো। বাড়ত রানরেট।

বোলারদের এত ওয়াইড ও নো বল দেয়া দেখে তাই খেপেছেন ধোনি। সতীর্থদের ওপর নাখোশ হয়ে বলে দিয়েছেন, বোলাররা এমন অতিরিক্ত রান খরচ করলে অধিনায়কত্ব ছেড়ে দেবেন তিনি। নেতৃত্ব ছাড়ার হুমকি দিয়ে ধোনি বলেছেন, ‘বোলারদের কোনো নো বল করা চলবে না এবং ওয়াইড বলও কম করতে হবে। আমরা অতিরিক্ত বল অনেক বেশি করে ফেলেছি। এগুলো কমাতে হবে তাদের, নতুবা নতুন অধিনায়কের অধীন খেলতে হবে।’


You might also like!