Game

3 years ago

Cristiano Ronaldo : আল নাসেরে রাজকীয় ব্যবস্থা হচ্ছে রোনাল্ডোর জন্য

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রোনাল্ডোর যোগদানের পরে আল নাসেরের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছেছে। গণমাধ্যমে সৌদি আরবের এই ক্লাবের ‘ফলোয়ার’-এর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে ২.৯ মিলিয়নে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে এই ক্লাবের সঙ্গে রেকর্ড অর্থে সাত বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। প্রত্যেক বছর ১৭৭ মিলিয়ন পাউন্ড আয় করবেন তিনি, প্রথম আড়াই বছর তিনি ফুটবলার হিসেবে থাকবেন আল নাসেরে। তার পরে ক্লাবের দূতের ভূমিকায় দেখা যাবে পাঁচ বারের বালঁ দ্যর-জয়ী পর্তুগিজ তারকাকে। 

এই মুহুর্তে আল নাসেরে সি আর সেভেন কে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি তুঙ্গে, রোনাল্ডোর জন্য শিথিল করা হচ্ছে সৌদি আরবের কড়া আইনও। গড়ে তোলা হচ্ছে ক্লাবের সর্বাধুনিক ফুটবল পরিকাঠামোও। সপরিবার সি আর সেভেনের থাকতে যাতে কোনও সমস্যা না হয়, তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে।রিয়াধে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। পাশাপাশি চলে প্রবল মরুঝড়ও। তা আটকাতেই পাম গাছ দিয়ে মরুভূমি ঘেরা হয়েছে। সুউচ্চ শপিং মলও গড়ে তোলা হয়েছে। 

জানা গিয়েছে, পুরো পরিকল্পনাই সৌদি আরবের রাজপুত্র মহম্মদ বিল সলমের মস্তিষ্কপ্রসূত।সূত্রের খবর, রিয়াধের আল মুহম্মাদিয়াতে সপরিবার থাকবেন রোনাল্ডো। যেখানে রয়েছে সৌদি আরবের একাধিক সেরা রেস্তঁরা ও নাইট ক্লাব। আল নাসেরের ২৫ হাজার দর্শকাসনের স্টেডিয়ামের খুব কাছেই রাখা হবে সি আর সেভেনকে। স্বল্প দূরত্বের আল নাখিলের রয়েছে একাধিক আন্তর্জাতিক স্কুল। পর্তুগাল মহাতারকার সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা সেখানেই করা হবে। ইউরোপে যে ভাবে জীবনযাপন করতেন রোনাল্ডো, তার ব্যবস্থা থাকবে মরুদেশের আটটি শয়নকক্ষের বিশাল ম্যানসনেও। থাকবে অলিম্পিক্সের মানের ব্যক্তিগত সুইমিংপুল। এ ছাড়াও কম্পাউন্ডের মধ্যেই থাকবে জিম, ক্লিনিক ও শপিংমল।

You might also like!