Game

3 years ago

AKT Mohan Bagan wants Ishan Pandita :এবার জামশেদপুরের এই তারকা ফুটবলারকে দলে নিতে চাইছে মোহনবাগান

AKT Mohan Bagan wants Ishan Pandita
AKT Mohan Bagan wants Ishan Pandita

 

কলকাতা, ২৭ এপ্রিল : আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার দল গঠনের দিকে বাড়তি গুরুত্ব দিতে চাইছে। সেইমতো হায়দরাবাদ এফসির এক তরুন ডিফেন্ডারকে প্রায় নিশ্চিত করে ফেলেছে সবুজ-মেরুন। তিনি হলেন আকাশ মিশ্র। সব ঠিকঠাক থাকলে নাকি ১৫ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নেবে এটিকে মোহনবাগান। মূলত ৪ বছরের চুক্তিতে আসতে পারেন তিনি। বছরে ৩ কোটি টাকা। সব মিলিয়ে দাঁড়ায় ১২ কোটি টাকা। তবে ট্রান্সফার ফি বাবদ তা গিয়ে পৌঁছায় ১৫ কোটি টাকায়।

আবার শোনা যাচ্ছে, আকাশ মিশ্রার পাশাপাশি জামশেদপুর এফসির তারকা মিডফিল্ডার ইশান পন্ডিতাকেও আগামী মরশুমের জন্য নিশ্চিত করতে চলেছে এটিকে। আগামী মাসের ২৩ তারিখ তার সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জামশেদপুরের। এরপরই ইশানকে সবুজ-মেরুনে আনতে চাইছে মোহনবাগান। কথাবার্তাও নাকি অনেকটাই এগিয়েছে। এবার দেখার কোথায় যান ইশান।

You might also like!