Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Lionel Messi: ম্যারাডোনার পর এবার মেসির দশ নম্বর জার্সি তুলে রাখতে চাইছে আর্জেন্টিনা

Lionel Messi
Lionel Messi

 

বুয়েনসএয়ার্স, ১ জানুয়ারি  : আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বিশেষ স্বীকৃতি দিতে যাচ্ছে লিওনেল মেসিকে। ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো অধিনায়ককে সম্মান জানাতে মেসির ১০ নম্বর জার্সি তুলে রাখতে চাইছে সেই দেশটির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।নববর্ষের শুরুতে এমন ঘোষণা দিয়েছেন এএফএ প্রধান ক্লদিও তাপিয়া।

এএফএ প্রধান বলেছেন, 'মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবেন, সেদিন থেকে আমরা আর কাউকে ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেবো না। তার সম্মানে ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। তার জন্য অন্তত এটুকু আমরা করতেই পারি।' আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি এর আগেও একবার তুলে রেখেছিল এএফএ। সেবার অবশ্য সেটা করা হয়েছিল ১৯৮৬র বিশ্বকাপ জেতানো মারাডোনার সম্মানে। কিন্তু ফিফার নিয়মের কারণে আর্জেন্টিনা সেবার ১০ নম্বর জার্সি তুলে রাখতে পারেনি।


You might also like!