Breaking News

 

Game

2 years ago

Afghanistan: শুক্রবার সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে ডাচদের মুখোমুখি আফগানিস্তান

Afghanistan face the Dutch to survive in the semi-final on Friday
Afghanistan face the Dutch to survive in the semi-final on Friday

 

লখনউ, ৩ নভেম্বর: দেখতে-দেখতে শেষের দিকে পৌঁছে গেল ২০২৩ এর বিশ্বকাপ । গ্রুপ পর্বেই প্রতিটি ম্যাচে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এবার সেমিফাইনালের দিকে এগোচ্ছে দলগুলি।গতকাল ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম সেমিফাইনালে গেছে। শুক্রবার বিশ্বকাপের ৩৪ তম ম্যাচ। মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান।দুটো দলই বিশ্বকাপের শেষ সারির দল।তবে আফগানিস্তান এবার দুর্দান্ত লড়াই করছে বিশ্বকাপে। তারাও এবার সেমিফাইনালে যাওয়ার দাবিদার।

এখন পর্যন্ত ছয়টি ম্যাচে অংশ নিয়েছে দুই দল। ছয় ম্যাচের দুইটিতে জয় পেয়েছে নেদারল্যান্ডস। চার পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে জায়গা হয়েছে ডাচদের। অন্যদিকে ভালো দলগুলিকে হারিয়ে এগিয়ে চলেছে আফগানিস্তান। টানা দুুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে আফগানিস্তান। আজ ডাচদের হারিয়ে সেমিফাইনালে ওঠার জন্য আরো জোরদার দাবি রাখবে রশিদ খানরা।


You might also like!