Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Game

2 years ago

Kolkata Premier League: কলকাতা প্রিমিয়ার লিগের ম্যাচ যাওয়ার পথে দুর্ঘটনা, দুই সাদার্ন কর্তা ও কোচ আহত

The car involved in the accident
The car involved in the accident

 

কলকাতা, ৩০ আগস্ট : দুর্গাপুরে আজ কলকাতা প্রিমিয়ার লিগের সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ ছিল। সেই ম্যাচ খেলতে যাওয়ার পথে গুড়াপের কাছে সাদার্ন কর্তা ও কোচের গাড়ি উলটে যায়। এর ফলে গুরুতর এক দুর্ঘটনার কবলে পড়েন কলকাতার ক্লাব সাদার্ন সমিতির দুই কর্তা এবং কোচ। গুরুতর চোট পেয়েছেন সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। চোট পান সচিব সৌরভ পাল ও কোচ রঞ্জন ভট্টাচার্যও।

দুর্গাপুর যেতে গিয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কলকাতার ক্লাব সাদার্ন সমিতির দুই কর্তা এবং কোচ। বুধবার দুর্গাপুরে কলকাতা লিগে সাদার্নের ম্যাচ রয়েছে পাঠচক্রের বিরুদ্ধে। সেই ম্যাচেই যাচ্ছিলেন কোচ রঞ্জন ভট্টাচার্য, সাদার্নের সভাপতি সৌরভ পাল এবং সহ-সভাপতি ডাঃ প্রণব মুখোপাধ্যায়। গাড়ি দুর্ঘটনায় তিন জনই কমবেশি আহত হয়েছে। তবে এখন প্রত্যেকেই স্থিতিশীল। একই গাড়িতে করে তিন জন দুর্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। বুধবার দুপুরের দিকে বর্ধমানের গুড়াপের কাছে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, গাড়ির সামনের চাকা ফেটে গিয়ে সেটি প্রথমে একটি ডিভাইডারে ধাক্কা মারে। তার পরে সামনে থাকা একটি গাড়ির তলায় সাদার্ন কর্তাদের গাড়ির কিছুটা অংশ ঢুকে যায়।

You might also like!