Game

3 years ago

Abhijit Bhattacharya stand as fourth umpire: আইপিএলে আবার বাঙালি আম্পায়ার, নজির অভিজিতের

Abhijit Bhattacharya
Abhijit Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাঙালি আম্পায়ার হিসাবে ফের নজর কাড়তে চলেছেন অভিজিৎ ভট্টাচার্য। প্রেমদীপ চট্টোপাধ্যায়ের পর প্রায় ১০ বছর পর আইপিএলে আবার এক বাঙালি আম্পায়ারকে দেখা যাবে। রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে চতুর্থ আম্পায়ার অভিজিৎ। উল্লেখ্য,এ বারের আইপিএলে তিনিই একমাত্র বাঙালি আম্পায়ার। 

প্রসঙ্গত,  ভারতে প্রথম যে চার দিনের গোলাপি বলের ম্যাচ হয়েছিল সেটির পরিচালনার দায়িত্বে ছিলেন অভিজিৎ। ২০১৬ সালে সিএবি সুপার লিগের ফাইনাল হয়েছিল ইডেনে। দিন-রাতের সেই ম্যাচে আম্পায়ার ছিলেন অভিজিৎ। এ ছাড়াও এ বার বিজয় হজারে, সৈয়দ মুস্তাক আলিতে আম্পায়ার ছিলেন তিনি।বিসিসিআইয়ের ২০ জন আম্পায়ারের উপর এ বারের আইপিএলে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও চার জন বিদেশি এবং আন্তর্জাতিক প্যানেলে থাকা পাঁচ জন ভারতীয় আম্পায়ার রয়েছেন। ২৯ জন আম্পায়ারের মধ্যে বাংলা থেকে অভিজিৎ ছাড়া কেউ নেই।

চন্দননগর নিবাসী  অভিজিৎ আইপিএল-এ নামার আগে বলেছিলেন, “খুব ভাল লাগছে। অনেক দিন ধরেই ম্যাচ পরিচালনা করছি। এত দিনে ডাক পেলাম।” তিনি আরো বলেন- “আগে চতুর্থ আম্পায়ারের খুব বেশি কাজ থাকত না। এখন অনেক দায়িত্ব থাকে। মাঠের আম্পায়ারদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। তৃতীয় আম্পায়ারের সঙ্গেও যোগাযোগ রাখতে হয়।” এর সাথে আরো সংযোজন করেন- “বাংলার নাম সর্বভারতীয় স্তরে নিয়ে যেতে পারছি। এটা বেশ তৃপ্তির। সকলকে ধন্যবাদ। চেষ্টা করব নিজের সেরাটা দিতে।”

You might also like!