Game

2 years ago

World Cup:বিশ্বকাপের আগে ইডেনে বসছে নতুন স্কোরবোর্ড, শৌচালয়-ফুড কোর্ট

A new scoreboard, toilet-food court is sitting in Eden before the World Cup
A new scoreboard, toilet-food court is sitting in Eden before the World Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বকাপের আগে জোর কদমে চলছে স্টেডিয়ামের সংস্কার কাজ। শনিবার ঘুরে গেল আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দল। মাঠ থেকে শুরু করে প্রেসবক্স, কমেন্ট্রি বক্স থেকে শুরু করে ব্রডকাস্টিং রুম, ড্রেসিংরুম - সব কিছু খতিয়ে দেখলেন প্রতিনিধি দলের সদস্যরা।প্রতিনিধি দল খুশি ইডেনের সংস্কারের কাজ দেখে।

তবে শৌচালয়গুলোর কাজ চলছে। ম্যাচ সম্প্রচারের জন্য বরাদ্দ ঘরগুলোর জায়গা বাড়ানো যায় কি না দেখা হচ্ছে। কমেন্ট্রি বক্সের জায়গা বদল নিয়েও কথা চলছে।

এছাড়া বিশ্বকাপের আগে স্টেডিয়ামে নির্মিত শৌচালয়, ফুড কোর্টের চেহারা বদলে ফেলা হচ্ছে। নতুন স্কোরবোর্ড বসানো হচ্ছে। জে ব্লকে বসবে নতুন ইলেকট্রনিক স্কোরবোর্ড। পাশাপাশি ইলেকট্রনিক স্কোরবোর্ডটির সংস্কারও করা হবে।


You might also like!