Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Game

3 weeks ago

Mohammed Shami: ১০০-তম প্রথম শ্রেণীর ম্যাচ; বার্তা মহম্মদ শামির

Cricket Association Of Bengal Felicitates Mohammed Shami For 100th First Class Game Milestone
Cricket Association Of Bengal Felicitates Mohammed Shami For 100th First Class Game Milestone

 

কলকাতা, ৬ সেপ্টেম্বর  : ১০০-তম প্রথম শ্রেণীর ম্যাচ। ক্রিকেটার মহম্মদ শামি জীবনের এই প্রান্তে পৌঁছে গর্ব অনুভব করছেন। এর পরিপ্রেক্ষিতেই শনিবার রাতে ফেসবুক পেজে তিনি লিখেছেন, ১০০টি প্রথম শ্রেণির ম্যাচ সম্পূর্ণ করা আমার কাছে এক অত্যন্ত বিশেষ এবং গর্বের মুহূর্ত। এই দীর্ঘ পথচলায় যেমন ছিল কঠোর পরিশ্রম, তেমনই ছিল নানা চ্যালেঞ্জ, প্রতিকূলতা, শেখার অসংখ্য সুযোগ এবং কিছু অবিস্মরণীয় স্মৃতি। প্রতিটি ম্যাচ, প্রতিটি অভিজ্ঞতা আমাকে আরও সমৃদ্ধ করেছে, আরও পরিণত করেছে।

এই বিশেষ মাইলফলকে আমাকে সম্মানিত করার জন্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সি এ বি)-র প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। এই সম্মান আমার কাছে শুধু একটি স্বীকৃতি নয়, বরং দীর্ঘ ক্রিকেটজীবনের পরিশ্রম ও নিষ্ঠার এক বিশেষ প্রাপ্তি। আমার এই যাত্রাপথে যাঁরা পাশে থেকেছেন - আমার পরিবার, বন্ধু, কোচ, সতীর্থ, সমর্থক এবং শুভানুধ্যায়ী - সকলের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। তাঁদের ভালোবাসা, বিশ্বাস, উৎসাহ এবং নিরন্তর সমর্থন ছাড়া এই পথচলা কখনওই এতটা সুন্দর হয়ে উঠত না। ১০০টি ম্যাচ, অগণিত স্মৃতি - আরও অনেকটা পথ চলা এখনও বাকি। ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং নতুন কিছু শেখার তাগিদ নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।

You might also like!