Breaking News
 
Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের Surya Kant insult: এজলাসেই প্রধান বিচারপতিকে ‘অযোগ্য’ আক্রমণ! বিতর্কিত আইনজীবীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা

 

Durga Puja sweets 2025:দেবী দুর্গাকে বরণ করুন স্নেহভরা হাতের মিষ্টি দিয়ে ,সহজ পদ্ধতিতে বানান চন্দ্রপুলি

Goddess Durga welcome
Goddess Durga welcome

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : দশমী মানে নারকেল ছাপা, চন্দ্রপুলি আরও কত কী! আগে ঠাকুমা-দিদিমারা বাড়িতেই বানাতেন এই সব মিষ্টি। তবে এখন দোকানের মিষ্টিই ভরসা বাঙালির। বছরভর ডায়েট মেনে চললেও পুজোর কয়েক দিন রসনাতৃপ্তিই শেষ কথা! দশমীর দিনে মিষ্টিমুখ না করলেই নয়। বাড়িতেই বানিয়ে ফেলুন সাবেকি মিষ্টি চন্দ্রপুলি। রইল সহজ রেসিপি।

উপকরণ:

২টি নারকেল

২৫০ গ্রাম খোয়া ক্ষীর

১ কাপ গুঁড়ো চিনি

১/২ চা চামচ কর্পূর

৫-৬টি (গুঁড়ো করে নেওয়া) ছোট এলাচ

১ চা চামচ ঘি

প্রণালী:

প্রথমে একটি থালায় খোয়া ক্ষীর নিয়ে ভাল করে মেখে নিন। এ বার একটি ননস্টিক পাত্রে কম আঁচে খোয়া ক্ষীর দিয়ে বেশ কিছু ক্ষণ নাড়তে থাকুন। ক্ষীর নরম হয়ে গেলে তার মধ্যে চিনি দিয়ে ভাল করে নাড়াচাড়া করন। কুরিয়ে রাখা নারকেল মিক্সিতে ভাল করে বেটে নিন। তার পর সেই নারকেল বাটা ও গুঁড়ো করে রাখা এলাচ খোয়া ক্ষীরের মধ্যে দিয়ে ভাল করে পাক দিন। মিনিট পাঁচেক নাড়াচাড়া করে খুব সামান্য মাত্রায় কর্পূরের গুঁড়ো মেশান। আঁচ কমিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকুন। পুরো মিশ্রণটি থেকে তেল ছেড়ে এলে একটি থালায় ঢেলে রেখে ঠান্ডা করে নিন। শেষে চন্দ্রপুলির ছাঁচে সামান্য ঘি মাখিয়ে ঠান্ডা করা মিশ্রণ পরিমাণ মতো দিয়ে আঙুল দিয়ে ভাল করে ছাঁচে চেপে ধরুন। ব্যস, তা হলেই তৈরি চন্দ্রপুলি। যাঁদের বাড়িতে চন্দ্রপুলির ছাঁচ নেই, তাঁরা ওই মিশ্রণ দিয়ে বরফি বানিয়ে নিতে পারেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…