Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

Festival and celebrations

2 years ago

Chaat Puja 2023 : ছটপুজো উপলক্ষ্যে দু'দিন যান চলাচলে বিধিনিষেধ, পুণ্যার্থীদের সুবিধার্থে সিদ্ধান্ত কলকাতা পুলিশের

Chaat Puja 2023
Chaat Puja 2023

 

কলকাতা, ১৬ নভেম্বর : আসন্ন ছটপুজো উপলক্ষ্যে কলকাতা পুলিশ আগামী ১৯ এবং ২০ নভেম্বর যান চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। পুণ্যার্থীদের সুবিধার জন্য গঙ্গাঘাটমুখী মহানগরীর বেশ কিছু রাস্তায় সমস্ত ধরনের যান চলাচল ওই দুই দিন বন্ধ থাকবে। এই রাস্তা গুলি হল রানী রাসমণি এভিনিউ, গোষ্ঠ পাল সরণি, স্ট্যান্ড রোড, বিটন স্ট্রিট, বিধান সরণি, বিকে পাল এভিনিউ প্রভৃতি।

ছটপুজো উপলক্ষ্যে পন্যবাহী গাড়িও এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে। তবে ১৯ তারিখ দুপুর বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এবং পরদিন ২০ নভেম্বর ভোররাত তিনটে থেকে সকাল ১০ টা পর্যন্ত ছটপুজোয় ব্যবহৃত গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞা থেকে বাদ রাখা হয়েছে।

You might also like!