Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: আরজিকর আবহে অনুদান ফেরাল 'অভয়া'র পাড়ার পুজো, থানায় চিঠি দিয়ে জানাল কমিটি!

Durga Puja 2024
Durga Puja 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজোর আর মাত্র ১২ দিন বাকি, তারপরই বাপের বাড়িতে আসবেন মা দুর্গা। কিন্তু পুজোর আগেই আরজিকর মেডিক্যাল কলেজে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুজোয় সামিল হতে চাইছেন না অনেকে। সেই সঙ্গে পুজোর জন্য দেওয়া সরকারি অনুদানও ফেরাচ্ছে অনেক পুজো কমিটি। কোননগর, উত্তরপাড়া সহ বেশির ভাগ জায়গার পুজো কমিটিরা অনুদান ফিরিয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হল 'অভয়া'র পাড়ার পুজো। 

'অভয়া'র বাড়ির এলাকা সোদপুর নাটাগড়ের পূর্বাশা সর্বজনীন পুজো কমিটির পক্ষ থেকে সরকারি অনুদান না নেওয়ার কথা ঘোলা থানায় জানানো হয়েছে। পুজো কমিটির সম্পাদক ও সভাপতি লিখিত চিঠিতে জানিয়েছেন, পূর্বাশার সমস্ত অধিবাসীর আপত্তির জন্যই তাঁরা চলতি বছর দুর্গাপুজোয় সরকারি অনুদান গ্রহণ করতে পারবেন না।

এ প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ বলেছিলেন, "পুজো একটা অর্থনীতি। সেই অর্থনীতিকে সচল রাখতেই মুখ্যমন্ত্রীর ওই অনুদান ঘোষণা। যদি আপনারা তা প্রত্যাখ্যান করেন, তাহলে নিজেদের পকেটের টাকা দিয়ে পুজোর সঙ্গে জড়িত সকলকে সাহায্য করবেন।" এর পর সোমবার ফোরাম ফর দুর্গোৎসবের তরফেও বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়, 'সকলের কাছে অনুরোধ দুর্গাপুজোকে তার নিজস্ব ধারায় বইতে দিন, এই নিন্দনীয় ঘটনার সঙ্গে বাঙালির আবেগের দুর্গোৎসবকে জড়িয়ে দেবেন না।' তার পরেও এদিন আরও এক পুজো কমিটি তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে অনুদান ফেরাল।

You might also like!