Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2024: মহাসপ্তমীতে স্নান করে কলাবউ! কেন জানেন?

Durga Puja
Durga Puja

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দুর্গাপুজোর পাঁচ দিনে বঙ্গে আসে খুশির জোয়ার। সেই সঙ্গে থাকে নানা রীতি। সেই রীতি মেনেই হয় মহাসপ্তমীতে নবপত্রিকা-কলা বউ স্নান। সকাল থেকে এই রীতি পালনের জন্য থাকা চরম কর্ম ব্যস্ততা।

'নবপত্রিকা' অর্থাৎ ৯টি উদ্ভিদ নিয়ে এই আচার পালিত হয়। নবপত্রিকার জন্য ৯টি উদ্ভিদ হল: কদলী (কলা), বিল্ব (বেল), কচু, হরিদ্রা (হলুদ), জয়ন্তী, দাড়িম্ব (দাড়িম), অশোক, ধান ও মান। এই নবপত্রিকার মাধ্যমে দেবীর ৯টি রূপকে প্রতীকীভাবে পূজা করা হয়।

সকালে সূর্য ওঠার আগে একটি কলাগাছকে পবিত্র গঙ্গার জলে স্নান করানো হয়। এরপর নববধূর মতো নতুন শাড়ি পরিয়ে তাকে মন্দিরে নিয়ে আসা হয়। এই কলাগাছকে 'কলা বউ' হিসেবে পূজা করা হয়, যা দেবী দুর্গার একটি বিশেষ প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। সেই সঙ্গে দুর্গাপুজোর ঐতিহ্য ও আধ্যাত্মিকতার প্রতীকও বটে।

You might also like!