Breaking News
 
Rajpal Yadav: রাজপাল যাদবের কাতর আবেদনেও মন গলল না আদালতের! ‘ছেলের বিয়ে’র আর্জি খারিজ, জেলের ভাতই ভবিতব্য অভিনেতার Abhishek Sharma: বিশ্বকাপের আগে চরম অনিশ্চয়তা! শারীরিক অসুস্থতায় ওজন কমে নাজেহাল অভিষেক, ফিটনেস নিয়ে উঠছে বড় প্রশ্ন Delhi Red Fort Blast: মাসুদের নয়া মারণাস্ত্র ‘মহিলা ব্রিগেড’! দিল্লি বিস্ফোরণে জইশ যোগ নিশ্চিত করল রাষ্ট্রসংঘ, দেশজুড়ে হাই-অ্যালার্ট Bratya Basu:বিজেপির ‘জামাত’ অস্ত্র বুমেরাং! ব্রাত্য বসুর কটাক্ষ— ‘মাদুরো অপহরণের দায়ও কি তবে তৃণমূলের ওপর চাপাবেন? Mamata Banerjee: পুণেতে বাঙালি পরিযায়ী খুনের ঘটনায় শোকের ছায়া! স্বজনহারাদের সমবেদনা জানিয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার Abhishek Banerjee on Budget: নির্মলা বনাম অভিষেক! বাংলার দাবি নিয়ে সংসদে বাগযুদ্ধ, বঞ্চনার অভিযোগে কার যুক্তি বেশি শক্তিশালী?

 

Festival and celebrations

1 year ago

Baranagar's Netaji Lowland Durga Pujo : পুজোর মাঝেই দক্ষিণ ভারত ঘোরাবে বরানগরের নেতাজি লোল্যান্ড! জানেন কত টাকা খরচা?

Baranagar's Netaji Lowland  Durga Pujo (Symbolic Pujo)
Baranagar's Netaji Lowland Durga Pujo (Symbolic Pujo)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাঙালির দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। আগামী ২রা অক্টোবর মহালয়া। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই পরিস্থিতি বারোয়ারি পুজো মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তেমনি ছবি ধরা পড়েছে বরানগর পুরসভার ২২নং ওয়ার্ডের নেতাজি কলোনির নেতাজি লোল্যান্ডের মণ্ডপেও।

এবছর ৩৫ বছরে পা দিল এই পুজো। এবার নেতাজি লোল্যান্ডের থিম 'উত্তরে দক্ষিণ'। দক্ষিণ ভারতের একটি মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। নেতাজি লোল্যান্ড উত্তরে আর সেই পুজোর মণ্ডপ হচ্ছে দক্ষিণী মন্দিরের আদলে। স্বাভাবিকভাবেই মণ্ডপে থিম ভাবনা সার্থক রূপ ফুটিয়ে তুলছেন শিল্পী।

চলতি বছরে পুজোর বাজেট ০৪ লক্ষ টাকা। বরাহনগের দক্ষিণ ভারতীয় শৈলী ফুটিয়ে তুলতে প্রায় আড়াই মাস ধরে নিরলস পরিশ্রম করছেন ১০০জন কর্মী। তারই ফলস্বরূপ নেতাজি লোল্যান্ডে ধীরে ধীরে গড়ে উঠছে দক্ষিণ ভারতের এক মন্দির। শুধু যে পুজোর মণ্ডপই দক্ষিণ ভারতের মন্দিরের আদলে গড়ে উঠছে তাই নয়। প্রতিমার সাজসজ্জায় থাকবে দক্ষিনী শিল্প এবং সংস্কৃতির ছোঁয়া। 

You might also like!