
‘দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিনী সিনেমায় একের পর এক ফ্লপ ছবি। তীব্র অপবাদ, তিনি নাকি ইন্ডাস্ট্রির অপয়া অভিনেত্রী। তারপরে একদিন হঠাৎ এল মুম্বই থেকে ডাক। পাশা বদলে গেল অভিনেত্রীর কেরিয়ারের। পরিণীতা হয়ে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী। তারপর কাহানী, দ্য ডার্টি পিকচারের মত ছবিতে অভিনয়ে জিতে নিলেন দর্শকের মন।
এবার মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি নিয়তি। যে ছবিতে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে বিদ্যাকে। আর এই ছবির প্রচারে এসেই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন বিদ্যা।
ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখেন বিদ্যা। তবে এবার সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে সোজাসাপটা বললেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিদ্যা জানালেন, ”প্রেম থেকে বিশ্বাস প্রায় উঠে গিয়েছিল। ঠিক এই সময়ই আলাপ হয় সিদ্ধার্থর সঙ্গে। প্রথম দর্শনেই ভাল লেগেছিল সিদ্ধার্থকে। তবে বিয়ে করার কথা মাথায় আসেনি। পরে অবশ্য এতটাই বন্ধুত্ব ও প্রেম জমে গেল যে বিয়েটা করতেই হল।”
