
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৯ মাসের অন্তঃসত্ত্বা বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি, এই অবস্থায় পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলাদেশী এই নায়িকা। ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় নায়িকাকে বিমানবন্দর থেকেগ্রেফতার করে পুলিশ। কিন্তু পলাতক ছিলেন তাঁর স্বামী রাকিব সরকার। শনিবার মাহির ছাড়া পাওয়ার পর রবিবার সকালে সৌদি এয়ারলাইন্সের একটি উড়ানে বাংলাদেশে ফেরেন রাকিব। সেই বিমানবন্দর থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুর ২.৩০ নাগাদ রাকিবের আইনজীবী আদালতে জামিনের আবেদন করলে। তা মঞ্জুর করেন বিচারক।
অন্তঃসত্ত্বা মাহি জামিনের পর বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেন, “আমি লাইভে পুলিশের বিরুদ্ধে বলে ভুল করেছি। এক জন পুলিশ কমিশনার আমাদের পুলিশ প্রশাসনকে রিপ্রেজেন্ট করে না। তাই আমার লাইভে বলাতে পুরো বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বিতর্কিত করেছে হয়তো। আমি সেটার জন্য দুঃখিত। তবে আমি যে দেড় কোটি টাকার কথা বলেছি, সেটা অবশ্যই তদন্ত হবে। আমি ন্যায়বিচারের জন্য সবার কাছে যাব।”
