Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Entertainment

3 months ago

On-Set Accident: ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে মর্মান্তিক মৃত্যু, সঞ্জয় লীলা ভন্সালীর বিরুদ্ধে তদন্ত ও এফআইআরের দাবি

AICWA Seeks FIR Against Sanjay Leela Bhansali
AICWA Seeks FIR Against Sanjay Leela Bhansali

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বলিউড পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর বহু প্রতীক্ষিত ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং চলাকালীন এক কর্মীর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। মুম্বইয়ের ফিল্ম সিটিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। একইসঙ্গে পরিচালকের বিরুদ্ধে এফআইআর দায়ের এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও উঠেছে। 

জানা গিয়েছে, মুম্বইয়ের রয়্যাল পাম স্টুডিয়োয় ছবির শুটিং চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৪২ বছর বয়সি ইউনিট সদস্য চন্দ্রধারী সিংহ যাদবের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেটে শর্ট সার্কিটের জেরেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সময় অভিনেত্রী আলিয়া ভট্ট শুটিংয়ে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। মৃত কর্মীর পরিবারে রয়েছেন তাঁর স্ত্রী ও দুই কন্যা।ি সূত্রের খবর, প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পরিবারকে আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হলেও শ্রমিক সংগঠনগুলির দাবি, শুধুমাত্র ক্ষতিপূরণ নয়, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করাও জরুরি।


এই ঘটনায় সরব হয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তারা নিরপেক্ষ তদন্তের পাশাপাশি সঞ্জয় লীলা ভন্সালী ও সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। সংগঠনের অভিযোগ, সেটে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলে হয়তো এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। এছাড়াও অভিযোগ উঠেছে, মৃত কর্মী দীর্ঘ সময় ধরে অতিরিক্ত কাজ করছিলেন। জানা গিয়েছে, প্রায় ২০ ঘণ্টারও বেশি সময় ধরে তিনি কাজ করছিলেন এবং এমন পরিস্থিতি নাকি নিয়মিতই ঘটত। ফলে চলচ্চিত্র শিল্পে কর্মীদের কাজের সময়সীমা ও নিরাপত্তা বিধি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, রণবীর কপূর, আলিয়া ভট্ট ও ভিকি কৌশল অভিনীত ‘লভ অ্যান্ড ওয়ার’ আগামী ২০২৭ সালের জানুয়ারিতে মুক্তির কথা রয়েছে। তবে এই দুর্ঘটনার পর ছবির শুটিং এবং মুক্তির সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন শিল্পমহলের একাংশ। ঘটনার তদন্তে কী উঠে আসে, এখন সেদিকেই নজর বলিউড এবং চলচ্চিত্র কর্মীদের। 

You might also like!