Entertainment

2 years ago

Misty Singh Weding Ceremony: বিয়ের পিঁড়িতে বসলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিষ্টি সিং!

Misty Singh's wedding ceremony (Symbolic Picture)
Misty Singh's wedding ceremony (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১৮ মে বিয়ের পিড়িতে বসলেন আঁচল খ্যাত অভিনেত্রী মিষ্টি সিং। বাইপাসের ধারে পাঁচ তাঁরা হোটেলে জমে উঠেছিল তাঁর বিয়ের আসর। বহুদিনের প্রেমিক রেমো দাসের সাথেই সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। বিয়ের আসরে পৌঁছে গিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন নব-দম্পতি।

এদিন মিষ্টির বিয়েতে জমে বসেছিল চাঁদের হাট। সেলেবদের ভিড়ে জমে উঠেছিল বিবাহবাসর।  প্রিয় বন্ধু মিষ্টির বিয়ের জন্য মুম্বই থেকে কলকাতায় এসেছিলেন হিন্দির মিঠাই খ্যাত দেবত্তমা সাহা। ছায়াসঙ্গীর মতো মিষ্টির পাশে দেখা গিয়েছে তাঁকে। 

মিষ্টি কিন্তু লাল রঙের লেহেঙ্গা পরেই সেজেছিলেন এদিন। কনের সাজে দুর্দান্ত লাগছিল তাঁকে। অন্যদিকে, মিষ্টির বর রেমো পরেছিলেন অফ হোয়াইট এবং লালের কম্বিনেশনে তৈরি শেরওয়ানি। তার সঙ্গে লাল রঙের মালা পরেছিলেন তিনি।

বিয়েতে এলাহি খানাপিনার আয়োজন করা হয়েছিল। মাছ-মাংস থেকে সি ফুড, রাইস থেকে হরেকরকম ডেসার্ট ছিল মেনুতে। তবে গরম পড়েছে বলে বেশিরভাগ কন্টিনেন্টাল ফুড সাজানো হয়েছিল মেনুতে। এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে মিষ্টি নিজেই বলেছিলেন, 'খুব রিচ খাবার রাখছি না। সব হালকা রান্না রাখছি। আমি চাই না অতিথিরা অসুস্থ হয়ে পড়ুন।

You might also like!