Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Titanic on Netflix: ১ জুলাই নেটফ্লিক্সে ফের মুক্তি পাচ্ছে 'টাইটানিক', ঘোষণার পর নেটিজেনদের তোপ

Titanic movie
Titanic movie

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজনপ্রিয় সিনেমাগুলি ফের মুক্তি পাওয়ার এক উৎসব শুরু হয়েছে যেন! এ দেশের মতো বিদেশও তার ব্যতিক্রম নয়। কয়েকদিন আগেই ভারতের ফের মুক্তি পেয়েছিল 'গদর-এক প্রেমকথা'। আগামী ১ জুলাই জেমস ক্যামেরনের অস্কারজয়ী ছবি 'টাইটানিক' আমেরিকা ও কানাডার নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে। যদিও নেটফ্লিক্সের এই ঘোষণার মধ্যেও প্রশ্ন উঠে এসেছে নেটিজেনদের মধ্যে। দিনকয়েক আগেই টাইটানিক দেখতে গিয়ে ডুবে গিয়েছিল 'টাইটান'। তা নিয়ে হইচই শুরু হয়েছিল বিশ্বজুড়ে। যা এখনও অব্যাহত। এর মধ্যেই নেটফ্লিক্সের এই ঘোষণায় 'বাজার ধরা'র ইঙ্গিত পাচ্ছে নেটিজেনরা।

উল্লেখ্য, ডুবোজাহাজ টাইটানে থাকা ৫ জন যাত্রীই এক ভয়াবহ বিস্ফোরণের পরে মৃত্যুবরণ করেন। আটলান্টিক মহাসাগরের তলায় প্রায় ৪ কিলোমিটার নিচে মাটিতে পড়ে থাকা ভেঙে পড়া টাইনটানিকের ভগ্নাবশেষ দেখতে গিয়েছিলে তাঁরা।

You might also like!