Entertainment

2 years ago

kangana on Sonam: ফের সোনমকে বিঁধলেন 'ঝাঁসির রাণী'

Kangana Ranaut and Sonam Kapoor (File Picture)
Kangana Ranaut and Sonam Kapoor (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বলিউডের গসিপ কুইনের মধ্যে তাঁর নাম সবার উপরে। নানান সময়ই নানান বিতর্কে জড়িয়ে পরেন তিনি। বলিউডের কাউকেই ছেড়ে দেন না তিনি। আর যদি কখনও কোনো নেপো কিডের কথা ওঠেতো তাহলে এক্কেবারে সোনায় সোহাগা। কার কথা বলা হচ্ছে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিনি বলিউডের সর্দারনি কঙ্গনা রানাউত। এবার সোনম কাপুরকে কটাক্ষ করে ‘গসিপ আন্টি'র তকমা দিলেন ‘কন্ট্রোভার্সি ক্যুইন'। 

সদ্য মুক্তি পেয়েছে সোনম অভিনীত ‘ব্লাইন্ড’। সেই ছবিতে মিশ্র প্রতিক্রিয়া কুরিয়েছেন অনিল কন্যা। এই ছবিতে সোনম কাপুরের বাউন্সব্যাক নিয়ে উত্তাল বলিপাড়া। ঠিক সেই সময়ই সোনমকে কথা শোনালেন কঙ্গনা। 

অনুপমা চোপড়ার শোয়ে কী বলেছিলেন কঙ্গনা রানাউত? তাঁর জবাব ছিল, “হ্যাঁ আমার খারাপ লাগে। ২৪ বছর বয়সি একটা মেয়ে নিজের প্রচেষ্টায় কাজ করছে। সেখানে মানুষ আমার গুণের বিচার না করে ভুলগুলোকে ফোকাস করছে। আমি যেখান থেকে এসেছি। নিজেকে অনেক গ্রুম করেছি। ভাষার সমস্যা দূর করতেও প্রতিনিয়ত চেষ্টা করছি। আমি তো হাল ছেড়ে দিইনি।” অতীতের সেই কিস্যা নিয়ে ফের রণংদেহী মেজাজে কঙ্গনা রানাউত।   

You might also like!