Entertainment

2 years ago

Shah Rukh Khan: শাহরুখের দরজায় কড়া নাড়লেন অ্যাসিড আক্রান্ত তরুণী

The acid-stricken young woman knocked on Shahrukh's door
The acid-stricken young woman knocked on Shahrukh's door

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডের বাদশা হলেও তিনি এখনও যোগাযোগ রাখেন মাটির মানুষের সাথে। তাঁর অমায়িক আচরণের মাধ্যমে তিনি দর্শক ও অনুরাগীদের কাছে প্রশংসনীয়। শুধু তাই নয়, পিছিয়ে পড়া মানুষদের প্রতি সব রকম সাহায্যের হাতও বাড়িয়ে দিতে তাঁর ভূমিকা অগ্রণী। শাহরুখ প্রতিষ্ঠিত ‘মীর ফাউন্ডেশন’ দীর্ঘ দিন ধরেই অ্যাসিড আক্রান্তদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত ভাবে কাজ করে চলেছে। এ বার সেই সংস্থারই দ্বারস্থ হলে এক অ্যাসিড আক্রান্ত।

একটি নামী বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলেন অ্যাসিড আক্রান্ত তরুণী প্রজ্ঞা প্রসূন সিংহ। অ্যাকাউন্ট খোলার আগে যে কেওয়াইসি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় গ্রাহকদের, সেখানে গিয়েই আটকে যান তিনি। অ্যাসিড আক্রান্ত হওয়ার কারণে চোখের পাতা ফেলতে পারেন না প্রজ্ঞা। সেই কারণে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই নাকি ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। ফলে ব্যাঙ্কে নিজের অ্যাকাউন্ট খুলতে পারেননি তিনি। সামান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়ে এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে শাহরুখ খানের দ্বারস্থ হন প্রজ্ঞা। সমাজমাধ্যমের পাতায় একটি টুইট করে বাদশার কাছে তাঁর আর্জি, তিনি ও ‘মীর ফাউন্ডেশন’ যেন অ্যাসিড আক্রান্তদের অন্তর্ভুক্তির কথা মাথায় রেখে পদক্ষেপ করেন। যদিও এখনও পর্যন্ত প্রজ্ঞার এই টুইটের জবাব দেননি শাহরুখ।

You might also like!