Entertainment

2 years ago

Nawazuddin Siddiqui: এখনও বেশিরভাগ দর্শকই একই রকম চিন্তাধারা নিয়ে ছবি দেখতে আসেন! অভিনয় সম্পর্কে কি বলছেন নওয়াজ?

Nawazuddin Siddiqui
Nawazuddin Siddiqui

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বলিউডে দক্ষতার নিপুণ সুতোয় যিনি ফুটিয়ে তোলেন নিজের চরিত্রকে তিনি নওয়াজ। বিভিন্ন সময়েই নানান নিত্য নতুন চরিত্রকে ফুটিয়ে তুলেছেন তিনি দর্শকদের জন্য, তবে তাঁর মুখে এবার আক্ষেপের সুর! 

একটি সাক্ষাৎকারে অভিনেতার সংযোজন, দর্শক এখনও সেই পুরনো ঘরানার ছবি দেখতে আগ্রহী, তাঁরা এখনও অনুপ্রেরণামূলক ছবির বদলে দেখতে চান সেই পিস্তল, মারপিঠ আর রক্তারক্তি। কিন্তু তিনি এই একইরকম ঘরানার ছবি করতে নারাজ। তিনি চান তাঁর অভিনয় বা কাজ হবে ভিন্ন চরিত্রের এবং ভিন্নধারার। তাই শুধুমাত্র ছবি কত টাকা উপার্জন করল বা সেটা ভেবে তিনি ছবি করেন না। ছাপোষা সাদামাটা নওয়াজ বিশ্বাস করেন যে তাঁর অভিনয় বা ছবি এমন হবে যা দর্শককে ভাবতে সাহায্য করবে। এবং ছবির মাধ্যমে সিনেমাপ্রেমী দর্শকদের সিনেমা নিয়ে চিন্তাধারার নবীকরণ হবে। 

You might also like!