Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

Entertainment

2 years ago

Madonna: অসুস্থ কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা! হাসপাতালে ভরতি শিল্পী

Maddona (File Picture)
Maddona (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসুস্থ কিংবদন্তি পপ তারকা ম্যাডোনা (Madonna)। কিছুদিন আগে নিজের বাড়িতেই জ্ঞান হারান অভিনেত্রী। তরিঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয়। আইসিইউতে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকতে হয়েছিল গায়িকাকে। 

বর্তমানে ৬৪ বছরের কিংবদন্তি বাড়িতে ফিরলেও চিকিৎসা চলছে। ম্যাডোনার ম্যানেজার জানিয়েছেন, গুরুতর জীবাণু সংক্রমণের কারণে অসুস্থ হয়ে পড়েছেন গায়িকা। আপাতত তাঁর চিকিৎসা চলবে। ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের ম্যাডোনার যাবতীয় অনুষ্ঠানগুলি অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হচ্ছে।

ইনস্টাগ্রামে ম্যাডোনার অসুস্থতার কথা ভক্তদের জানান ম্যানেজার গাই ওসেরি। তাঁর কথায়, “একটি গুরুতর জীবাণু সংক্রমণ ধরা পড়েছে। ফলে আইসিইউতে বেশ কয়েকদিন থাকতে হয়েছে” গায়িকাকে। আরও জানান, তাঁর স্বাস্থ্যের উন্নতি হলেও এখনও চিকিৎসাধীন রয়েছেন। ফলে আগামী যাবতীয় অনুষ্ঠান বাতিল করা হচ্ছে। কিছুদিন পরেই ‘ওয়ার্ল্ড ট্যুরে’র কথা ছিল, তাও আপাতত স্থগিত করা হচ্ছে। গাই জানিয়েছেন, কিংবদন্তি গায়িকা সেরে উঠলেই চুক্তি অনুযায়ী যাবতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। আমেরিকার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দায়িত্ব নিয়ে অসুস্থ ম্যাডোনার দেখভাল করছেন তাঁর মেয়ে লর্ডেস লিওন।

You might also like!